মুআয আল জুহানী
বাহিরে প্রচন্ড শীত।রাজস্থানেরর রাজধানী জয়পুরে আমরা অবতরন করলাম।রেল স্টেশনটাও কেল্লা টাইপের।কিছু মিনারা নিয়ে দাড়িয়ে আছে শতবছরের পুরোনো ঐতিহাসিক স্টেশনটি।সামনে স্থাপন করা হয়েছে গান্ধীজীর বড় বড় চশমা পরা বৃহদাকার একটা মূর্তি।পাশেই তার দাড়িয়ে আছে লাল কাপরের শার্ট ও মাথায় লাল বেরী পরা কিছু লোক।দেখে মনে হচ্ছিলো সিনেমার এক্টার ফেক্টার হবে।আমি এমনি একটু কৌতূহলী।আবার কিছু লোককে দেখলাম দাড়িও আছে।আমার উৎসুক চিত্ত কিছুতেই দমলো না।এগিয়ে গেলাম একজন দাড়ি ওয়ালা ভায়ের কাছে।জিজ্ঞেস করলাম, তারা আসলে কি?
তিনি উত্তর দিলেন,আমরা সকলি কুলি,এবং আমরা সকলি মুসলমান।তিনি এটাও বললো,এখানে যতসব ড্রাইভার দেখছো তারাও মুসলমান।এখানে মুসলমান সংখ্যা গরিষ্ঠ। মনে আনন্দ পেলাম উনার এ কথাটা শুনে।কিন্তু পরক্ষণেই মনটা ব্যথায় চিনচিন করে উঠলো,মুসলমান সকলে কুলি হওয়ার কথা ভেবে।
জিজ্ঞেস করলাম সবাই কুলি কেন, অন্যকিছু করে না?
বললো করে,ড্রাইভারি,লিফটের কাজ,ব্যবসা ইত্যাদি।
ফের জিজ্ঞেস করলাম, শিক্ষিত কেউ নেই?সরকারী চাকরি করে?
বললো তিনি, কলেজ পাশ অনেক শিক্ষিতই আছে,কিন্তু সরকারি চাকুরী কারো ভাগ্যেই জুটে না।অপরাধ তার,সে মুসলিম।আমিও বি এ পাশ।
আমাদের ঘারে আজ গোলামী চাপিয়ে দিয়েছে।
এখানেই একদিন আমাদের বাপ দাদারা শাসন করেছে।আজ আমরাই এখানে গোলামীর জীবন যাপন করছি।বলতে বলতে ভায়ের শশ্রুমন্ডলী অশ্রু বন্যায় সিক্ত হয়েছে। আমিও কিছু বলতে পারছিলাম না,কান্নার চাপে।কিছুক্ষণ পর কান্নাকে কিছুটা দমিয়ে তাকে শান্তনা দিলাম,আর বললাম সর্বকালই যে কোন জাতির পতন হয়েছে শুধু দায়িত্বহীন কর্ণধার ও গাদ্দারদের কারণে।আর তার মাশুল দিতে হয়েছে সাধারন জনগণের।
অবশেষে শান্ত্বনা স্বরুপ বললাম,সে যাইহোক তোমাদের পিছিয়ে গেলে চলবে না।
তোমরা কখনো হীনমন্য হয়ো না।
লেখা -পড়া চালিয়ে যাও।সন্তানদের শিক্ষিত বানাও।
শিক্ষাই জাতির মেরুদণ্ড। একদিন আমরা, আমাদের সে হারানো ক্ষমতা ফিরে পাবো ইনশাল্লাহ।
স্বাধীনতা যুদ্ধের অগ্রনায়ক, আহবায়করা মুসলিম নেত্রীবৃন্দ হওয়া সত্বেও আজ আমরা এমন নিগৃহীত, বঞ্চিত, লাঞ্চিত।কেন?শুধু মাত্র ক্ষমতা না থাকার কারণে।
তাই তোমরা শিক্ষিত হও।ক্ষমতা অর্জন করো।তোমার অধিকার তোমাকেই আদায় করতে হবে।
আবারো চাই একটা বিপ্লব।
তখনি উপস্থিত হলো এক শিখ।উনি দুআ কি দরখাস্ত হ্যায়,বলে চলে গেলো।
চতুর্দিকে আযান দিতে শুরু করেছে মুআযযিনগণ।
এখনো আসেনি আমাদের ইস্তেকবালকারী।
দাড়িয়ে রইলাম অপেক্ষায়,,,,
চলবে,,,,, ইনআশাল্লাহ,,,


No comments:
Post a Comment