মুআয আল জুহানী
----------------------বছর ঘুরে আবার এলো,
দয়া,ক্ষমা,মুক্তির মাস।
মুছে দেবে সকল গুনাহ
অপরাধ সব করবে বিনাশ।
বছর মাঝে সে যে
আসে একবার,
শেখায় দাড়াতে,গরীবের পাশে,
জীবনকে করে দুর্বার।
তারি বরকতে শয়তানের
পায়ে লেগে যায় তালা,
জান্নাতের সকল দুয়ার
তখন,হয় যে খোলা।
দায়িত্বেরবোঝা কর হাল্কা
অধিনস্তদের,
হাশরের দিন কমবে বোঝা
তোমার গুনাহের।
রহম করো গরিবকে
খাওয়াও রোযাদারকে,
পাবে সমান সওয়াব,আবার
কমবে না তাদের থেকে।
রাতে দাড়াও নামাজে
দিনে রাখো রোযা,
খোদার জান্নাতে,
প্রবেশ করো সোজা।
আরো কত ফযিলত
আছে রমযানের,
এর একটি আছে
তার সুসংবাদের।
শেষ হলো রাত ২.২০ মিনিট।
২৭/৫/২০১৭ইং
কাব্যিক প্রাণ অনেকটাই যেন মরে গেছে।বহুদিন যাবত কবিতার সাথে সম্পর্ক না থাকার কারণে।তাই কেমন যেন রস ছাড়া কবিতা হয়েছে।ছন্দগুলোর মাঝেও খুব একটা মিল নেই।
