Tuesday, 17 April 2018

জাগো হে মুসলিম


মুআয আল জুহানী


জাগো আজ ওহে,মুসলিম দেখো
কাঁদছে মায়ানমার,
সেথা আজ বাজে প্রলয় বিষাণ
নিরীহ মানবতার।

জাগো জাগো জাগো জাগো মুসলিম
সময় হয়েছে আজ,
পরো শির পরে নির্ভীক হয়ে
বিদেহী বীরের তাজ।

তুমি কাসিমের বীর সন্তান
বিদ্রোহী রণবীর,
তুমি খালিদের খোলা শমশের
উন্নত তব শির।

শুনো আরাকানে নিস্পাপ শিশু
মা-বোনের আহাজারি,
হয়ে রণসাজে সজ্জিত তুমি
ছোটে চলো তাড়াতাড়ি।

তপ্ত খুনের বহিতে নহর
হও তুমি আগুয়ান,
তুলো তাকবীর গেয়ে গেয়ে চলো
জিহাদের জয়গান।

চলো দূর্বার করো চুরমার
যালিমের বিষদাঁত,
ধরা বুক থেকে করো চিরতরে
যু্লুমের উৎখাত।

জাগো মুসলিম জাগো জাগো জাগো
তুমি চির নির্ভয়,
অক্ষয় তুমি বিধাতার সেনা
তোমারই হবে জয়।

No comments:

Post a Comment

বিশ্বসন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী গণ আন্দোলন প্রেস বিজ্ঞপ্তি তারিখ:১-১১-২০২৪ ঈ

প্রেস বিজ্ঞপ্তি তারিখ:১-১১-২০২৪ ঈ. ফিলিস্তিনে জায়নবাদী সন্ত্রাসী কর্তৃক গণহত্যা আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন বায়তুল মোকাররমের উত্তর...