মোবাইল ব্যবহারে মুফতি সাঈদ আহমদ পালনপুরী যা বললেন
বর্তমানে ছাত্রদের লেখাপড়ার সবচেয়ে বড় ক্ষতি যা করছে তা হলো মোবাইল। এখন এই মোবাইল থেকে কিভাবে বিরত থাকা যায়, মোবাইল থেকে বিরত থাকার কি পথ বের করতে পারবো আমরা। তা নিয়ে আমি অনেক চিন্তা করেছি ,অবশেষে যা পেয়েছি তাহলো ছাত্র ওস্তাদ সকলকেই মোবাইল ব্যবহার থেকে বিরত থাকতে হবে । কোন বিষয়ের উপর আমল না করে অন্যকে বললে তার উপর আসর পড়ে না। সে বিষয়ে আমার একটি ঘটনা মনে পড়ছে ,এক মাদ্রাসার ওস্তাদের কাছে এক ছাত্রের মা এসে অভিযোগ করল, আমার ছেলেটা বেশি গুড় খায়, তখন হুজুর বলল আপনি তাকে দুসপ্তাহ পর নিয়ে আসুন দু সপ্তাহ পর ছাত্রটির মা তাকে নিয়ে আসলো ।তখন তিনি ছেলেটিকে বুঝিয়ে বলল বাবা গুড় খাবে না এটা হজম শক্তির অনেক ক্ষতি করে।এ কথা শুনে ছেলেটি গুড় খাওয়া ছেড়ে দিলো। তখন ছেলেটির মা ওস্তাদ কে প্রশ্ন করল হুজুর আমি দুসপ্তাহ পূর্বে আপনাকে বলেছিলাম নসিহত করতে, আপনি তখন তাকে কিছু বললেন না বললেন দু সপ্তাহ পর আসতে ।এটা কেন করলেন? তখন হুজুর বলল দু'সপ্তাহ পূর্বে আমি নিজেই গুড় খেতাম ,তাই আমি ভাবলাম যে জিনিসের উপর আমি নিজে আমল করি না,সেটা আরেক জনকে কিভাবে বলব? তারপর সে কথা কিভাবেই বা আসর ফেলবে এরপর আমি নিজে খাওয়া ছেড়ে দিলাম এবং এখন যখন সে আসলাম আর খাওয়া ছেড়ে দিল সুতরাং এখন একটাই পদ্ধতি আছে সেটা হলো ক্যাম্পাসে ক্লাসরুমে কোন ওস্তাদ ছাত্র মোবাইল নিয়ে আসবে না। এখন প্রিন্সিপাল বা মুহতামিম প্রশ্ন করতে পারেন ,আমাদের তো প্রয়োজন আছে আমাদের তো মোবাইল চালাতে হবে, আমি বলব ছাত্রদেরও প্রয়োজন আছে আপনাদের প্রয়োজন যেমন তেমনি প্রয়োজন। কিন্তু প্রয়োজনের ধরনটা একটু ভিন্ন এটাই শুধু পার্থক্য আর কোন পার্থক্য নেই এজন্য একটাই উপায় সেটা হল ওস্তাদ ছাত্রকে উই মোবাইল ব্যবহার করবে না ইনশাআল্লাহ madrasa school মোবাইল নামক ভাইরাস থেকে এ পদ্ধতির মাধ্যমে মুক্ত হয়ে যাবে।

No comments:
Post a Comment