Tuesday, 17 April 2018

বিদায়


        মুআয আল জুহানী


বেজে উঠেছে বিদায়ের ডংকা
গর্জে ভারী জাহান,
চলে যাবো তোমাদের ছেড়ে
চাই ক্ষমা অফুরান।

পাশে ছিলে সর্বদা ক্ষমা, দয়া,
সহযোগিতা নিয়ে,
করতে পারিনি তোমাদের কদর
ভালোবাসা দিয়ে।

সর্বদা শুধু দিয়েছি কষ্ট,করেছি
শত অপরাধ,
ক্ষমা করে দিয়ো বন্ধু,করেছি
যত বিবাদ।

জানি,যদি গুনো আমার ত্রুটি
ভরবে গুটা পৃথিবী,
সে সাথে এটাও জানি,আরো  বড়ো
তোমার ক্ষমার সুরভি।

বন্ধু, বিদায় লগ্নে তোমার কাছে
একটি আমার দাবি,
মাফ করে দিবে সকল অন্যায়
ভুলে যাবে সবি।

পরিশেষে তোমার কাছে একটি
আমার চাওয়া,
ভুলবেনা মোরে চিরতরে, স্মরিবে
যখন করো দোয়া।

শেষ  হলো  ৩০/৫/২০১৭ ইং,বিকেল ৪.১০ মিনিট।

No comments:

Post a Comment

বিশ্বসন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী গণ আন্দোলন প্রেস বিজ্ঞপ্তি তারিখ:১-১১-২০২৪ ঈ

প্রেস বিজ্ঞপ্তি তারিখ:১-১১-২০২৪ ঈ. ফিলিস্তিনে জায়নবাদী সন্ত্রাসী কর্তৃক গণহত্যা আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন বায়তুল মোকাররমের উত্তর...